×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৪
  • ১০০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে নারী কাউন্সিলের বৈঠকে নেই নারী!
আন্তর্জাতিক ডেস্ক: - ধর্মীয় অনুশাসনের জন্য নারীদের খুব বেশি জনসম্মুখে আসতে দেখা যায় না সৌদি আরবে। কিন্তু তাই বলে নারী কাউন্সিলের বৈঠকেও তাদের উপস্থিতি থাকবে না! এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে সৌদি আরবের আল কাসিম প্রদেশের নারী কাউন্সিলের উদ্বোধনী সভায়। বৈঠক শেষে প্রকাশিত ছবিতে দেখা যায় সভার মঞ্চে ১৩ জন পুরুষ বসে আছেন। নারীরা অন্য আরেকটি কক্ষ থেকে ভিডিও লিংকের মাধ্যমে সভায় অংশ নিয়েছেন। এই ছবিটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নারী কাউন্সিলের উদ্যোক্তা আল কাসিম প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সৌদ বেলেন, কাসিম প্রদেশে নারীদের আমরা পুরুষের বোনের নজরে দেখি। এবং নারীদের জন্য আরো সুযোগ সৃষ্টির জন্য দায়িত্ববোধ অনুভব করি। নারী কাউন্সিলের চেয়ারম্যান হয়েছে প্রিন্স ফয়সালের স্ত্রী প্রিন্সেস আবির বিন্ত সালমান যাকে ছবিতে দেখা যায়নি। সৌদি আরবে অপরিচিত নারী ও পুরুষের মেলামেশা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু দেশটির ভিশন-২০৩০ পরিকল্পনা অনুযায়ী এই নীতি কিছুটা শিথিল করা হচ্ছে। এই নীতি অনুসারে ২০৩০ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ২২ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat