×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৬
  • ৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জঙ্গিরা নতুন করে চাঙা হওয়ার চেষ্টা করছে,আর এটা করতে গিয়ে তারা পুলিশের কাছে ধরা পড়ছে:পুলিশের মহাপরিদর্শক
নিজস্ব প্রতিনিধি:- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিরা নতুন করে চাঙা হওয়ার চেষ্টা করছে। আর এটা করতে গিয়ে তারা পুলিশের কাছে ধরা পড়ছে।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন। আইজিপি বলেন, দেশের বিভিন্ন স্থানে জঙ্গিরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তবে পুলিশের তৎপরতা ও অভিযানের ফলে তারা (জঙ্গিরা) সফল হতে পারছে না। এ সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের অভিযান সফল হয়েছে বলে দাবি করেন তিনি। সীতাকুণ্ডে দু-দফায় অভিযান চালানোর সময় জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন আইজিপি।আজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের দুই সদস্যসহ তিনজন।এর আগে গতকাল বুধবার বিকেল ৪টা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। রাতে বাড়ি থেকে কিছুক্ষণ পরপর গুলিবর্ষণের শব্দ শোনা যায়। তবে গতকাল মধ্যরাত থেকে আজ ভোররাত পর্যন্ত তেমন গুলির শব্দ শোনা যায়নি।পুলিশ জানায়, ভোর ৬টা থেকে আবার অভিযান শুরু হয়। এরপর থেকেই পুলিশ সদস্যরা বাইরে থেকে গুলিবর্ষণ করেন। এর একপর্যায়ে ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়। এই বিস্ফোরণে চার জঙ্গি নিহত হয়। সোয়াটের দুই সদস্যসহ তিনজন আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat