×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৬
  • ৭৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা দিবসে শহীদদের সাকিবের স্যালুট
স্পোর্টস ডেস্ক:-আগের দিনই ডাম্বুলায় দারুণ একটি জয় পেয়েছিল বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন সাকিব-তামিমরা। স্বাধীনতা দিবসের আগে এমন একটি জয় বাংলাদেশের জন্য বড় একটি পাওয়া। আর এই স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতে ভোলেননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট ৩০ লাখ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তিনি। দিয়েছেন তাঁদের স্যালুট।সেই পোস্টে সাকিব লিখেছেন, ‘যে জার্সি আমরা পরি, যে পতাকা আমরা বয়ে বেড়াই, যে দেশের জন্য আমরা খেলি, তার কিছুই হতো না, যদি না ৩০ লাখ শহীদ ৪৬ বছর আগে জীবন না বিলিয়ে দিত। গভীর শ্রদ্ধায় স্মরণ করি আজ তাঁদের, যাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন একটি দেশ। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সাকিব ব্যাট ও বল হাতে বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন। তাঁর অন্যতম সাফল্যে দল পেয়েছে এই বিশাল জয়। তিনি ব্যাট হাতে ৭১ বলে ৭২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। বল হাতে কম যাননি, এক উইকেট পেয়েছেন ঠিক, বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। আট ওভারে ৩৩ রান দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat