×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৮
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাসকিনের প্রথম হ্যাটট্রিক : বাংলাদেশের লক্ষ্য ৩১২
স্পোর্টস ডেস্ক:- ২য় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ। শুরুতে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারের এক বল বাকি থাকতেই অল আউট হয়ে ৩১১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩১২ রান। ৫০তম ওভারে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এছাড়া মুশফিকের দুর্দান্ত থ্রোর কারণে তিনটি উইকেট পেয়েছে বাংলাদেশ।এর আগে, টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওপেনার দানুস্কা গুনাথিলাকা ৯ রান করে মাশরাফির বলে মুশফিকের হাতে ধরা পড়েন। এরপর কুশাল মেন্ডিস এবং উপল থারাঙ্গা ১১১ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ।মোস্তাফিজুর রহমানের করা একটি বল নো ঘোষণা করেন লেগ আম্পায়ার। বিমার থাকায় উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিম বলটি ধরতে ব্যর্থ হন।মুশফিকের হাতে লেগে বলটি চলে যায় রিয়াদের কাছে। রান নিতে দৌড় দেন থারাঙ্গা। রিয়াদের থ্রোতে বলটি সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানে। রান আউট হয়ে যান থারাঙ্গা। লংকান অধিনায়ক ৬৫ রান করেন। থারাঙ্গা ফিরে গেলেও নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস।মেন্ডিসের সেঞ্চুরির পর নিজের প্রথম শিকার তুলে নেন মোস্তাফিজ। দিনেশ চান্দিমালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। চান্দিমাল ২৪ রান করেন।এরপর ৩৮ তম ওভারে ১০৭ বলে ১০২ রান করা কুশল মেন্ডিস কে ফেরান তাসকিন আহমেদ। এরপরে ইনিংসের শেষ ওভারে বল করতে এসে হ্যাটট্রিক করেন তাসকিন। গুনারত্নে, লাকমাল এবং প্রদিপকে আউট করে হ্যাটট্রিকের স্বাদ নেন তাসকিন।বাংলাদেশের পক্ষে তাসকিন পেয়েছেন ৪ উইকেট নিয়েছেন তাসকিন, এছাড়া- মাশরাফি, মিরাজ এবং মুস্তাফিজ পেয়েছেন একটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat