×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৩-৩০
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের নাসিরপুরে আবার অভিযান শুরু হয়েছে
নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার থেকে: – মৌলভীবাজারের পৌর শহরস্থ বড়হাটের আবু শাহ (রহ.) দাখিল মাদরাসার পাশে জঙ্গি আস্তানা এলাকা পরিদর্শন করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’র (সিটিটিসি) প্রধান মো. মনিরুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে বড়হাটের আবু শাহ (রহ.) দাখিল মাদরাসার গেটে পৌঁছেন তিনি। এরপর তিনি জঙ্গি আস্তানা এলাকার দিকে পায়ে হেটে প্রবেশ করেন। এলাকাটি পরিদর্শন শেষে সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।মনিরুল ইসলাম বলেন, বড়হাটের আস্তানা ঘিরে রাখা হয়েছে। আমরা জঙ্গি আস্তানা এলাকা রেকি করলাম। বৈরি আবহাওয়ার কারণে নাসিরপুরে সকাল সকাল আমরা অভিযান শুরু করতে পারিনি। এখন নাসিরপুরে আবার অভিযান শুরু হয়েছে। ভবনটি দখলে নেওয়া সম্ভব হয়নি। নাসিরপুরের অভিযান শেষ করে আমরা বড়হাটে অভিযান শুরু করবো। সে লক্ষে অপারেশন পরিকল্পনা করা হচ্ছে।এদিকে বড়হাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকা দিয়ে যানচলাচল খুবই কম। জনসাধারণকে নিরাপদে সওে যেতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat