×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৪-০২
  • ৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অটিজম একটি সামাজিক সমস্যা যা মোকাবেলায় সমাজকেই এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি: – সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের সঙ্গে কথা বলে বলে শিখেছি অটিজম সঙ্কটের গভীরতার দিকগুলো। আর তার ভিত্তিতেই সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নিচ্ছি। ‘জাতিসংঘে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে সায়মা। আর তা গৃহীতও হয়। দেশেও এক সময় অটিজম নিয়ে সাধারণ মানুষের সচেতনতা ছিলো না, যা এখন ধীরে ধীরে তৈরি হচ্ছে।’কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস, ২০১৭ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, অটিজম একটি সামাজিক সমস্যা যা মোকাবেলায় সমাজকেই এগিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে ট্রাস্ট গঠন করা হয়েছে জানিয়ে সমাজের বিত্তবানদের সেই ট্রাস্টে সহায়তা করারও আহ্বান জানান শেখ হাসিনা।সরকার মানসিক স্বাস্থ্য উন্নয়ন নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে, প্রতিবন্ধীদের তথ্য দিতে তৈরি করেছে বিশেষ সফটওয়্যার। দেশে এরই মধ্যে ১৫ লাখ ১০ হাজার ৮০০ জন প্রতিবন্ধী তালিকাভূক্ত হয়েছে বলেও জানান তিনি।অটিজমে আক্রান্তরা যাতে একই সঙ্গে অন্যদের সাথে স্কুলে যেতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, হ্যাঁ এটা জানি বিশেষায়িত স্কুলেও তাদের যেতে হবে, কিন্তু সেটা সবার জন্য প্রযোজ্য নয়, অন্যদের সাথে স্কুলে গেলে মিলে মিশে থাকলে অটিস্টিক শিশুরাও ভালো হয়ে উঠতে পারে, মত দেন প্রধানমন্ত্রী।তিনি আরও বলেন, অটিস্টিক শিশুদের মেধা অনেক ভালো থাকে, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় তারা ভালো ফল করছে, এটা আমরা দেখতে পাচ্ছি।প্রতি বছর এই শিশুদের আঁকা ছবি দিয়ে তৈরি কার্ডেই নববর্ষ, ঈদ ও অন্যান্য দিনের শুভেচ্ছা পাঠান বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।তিনি বলেন, সকলকেই সহযোগিতার হাত বাড়াতে হবে, তাহলেই এই মানুষগুলো সমাজের বোঝা হয়ে না থেকে, সম্পদে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat