×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৫
  • ৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্যাটেলাইট যুগে ঢুকছে বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি: – বহুল প্রতীক্ষিত দক্ষিণ এশীয় স্যাটেলাইট আজ শুক্রবার উৎক্ষেপণ করা হবে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের পর দক্ষিণ এশিয়ার ৭টি দেশের শীর্ষ নেতারা তাদের নিজ নিজ দেশ থেকে একটি ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। পাশাপাশি আফগানিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানের রাষ্ট্র প্রধানরা তাদের নিজ নিজ দেশ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।এ স্যাটেলাইটের নাম দেয়া হয়েছে ‘জিএসএটি-০৯’। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এটি তৈরি করেছে। এ স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঘনিষ্ঠ করবে বলে আশা করা হচ্ছে।স্যাটেলাইটটির ওজন দুই হাজার ২৩০ কেজি। এটি নির্মাণে ৩ বছর সময় লেগেছে। এই স্যাটেলাইট এসব দেশের মধ্যে টেলিযোগাযোগ, টেলি-মেডিসিন, টেলি-এডুকেশন এবং অন্যান্যের খাতে দ্রুত সেবা প্রদানে অবদান রাখবে।তথ্য উপাত্ত প্রদানের মাধ্যমে স্যাটেলাইটটি পানি সংরক্ষণ উদ্যোগ, আবহাওয়া বার্তা এবং প্রাকৃতিক দুর্যোগের সতর্ক বার্তা পাঠাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।এরআগে ২০১৪ সালে কাঠমান্ডু সার্ক সম্মেলনে দক্ষিণ এশীয় স্যাটেলাইটের কথা ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু পরে এই প্রকল্পে বাংলাদেশসহ অন্য দেশগুলো যোগ দিলেও এ প্রকল্পে থাকতে রাজি হয়নি পাকিস্তান।আইআরএসওর চেয়ারম্যান এএস কিরণ কুমার জানান, দক্ষিণ এশীয় স্যাটেলাইটের নকশা করতে লেগেছে ১২ বছরেরও বেশি। শুরুতে এর নাম `সার্ক স্যাটেলাইট` থাকলেও পাকিস্তান যুক্ত না হওয়ায় নাম পরিবর্তন করে দক্ষিণ এশীয় স্যাটেলাইট করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat