×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৫-১০
  • ৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৩২ বছরের এক ছেলের ‘মা’ অপরাজিতা!
[vsw id="6uZDO1pYXPg" source="youtube" width="425" height="344" autoplay="no"]বিনোদন ডেস্ক: – সাহসটা তিনি দেখিয়েছেন। চ্যালেঞ্জ নিয়েছেন। শাড়ি, ঘাড় খোঁপা, লাল বড় টিপের মা। হিন্দি ফিল্মে ‘মা’ হিসেবেই ডেবিউ করছেন অপরাজিতা আঢ্য। সৌজন্যে পরিচালক অক্ষয় রায়ের ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’। না, চ্যালেঞ্জটা এখানে নয়। চ্যালেঞ্জ লুকিয়ে রয়েছে ছেলের বয়সে। তাঁর অনস্ক্রিন পুত্র আয়ুষ্মান খুরানার আসল বয়স তিরিশের কোঠা পেরিয়েছে! প্রথম হিন্দি ছবিতে এত বড় ছেলের মা, রিস্কি মনে হয়নি? হাসতে হাসতে অপরাজিতা বললেন, ‘‘২১ বছর বয়স থেকেই টেলিভিশনে মায়ের চরিত্র করছি। ফলে এটা নিয়ে ভয় পাই না। ভাল অভিনয় করতে চেয়েছি চিরকাল। কিন্তু এই অফারটা পেয়ে প্রথমে না বলে দিয়েছিলাম। তার পর পরিচালক আমাকে বললেন, আপনি রাজি না হলে আমাকে পিছিয়ে যেতে হবে। অন্য ভাবে ভাবতে হবে। আর দেখা হওয়ার পর যে ভাবে বুঝিয়েছিলেন, তাতে একেবারেই রিস্কি মনে হয়নি।’গোটা ছবিটা জুড়েই রয়েছেন অপরাজিতা। তবে টলিউডে এ ধরনের চরিত্রে এই মুহূর্তে রাজি হবেন না বলেই জানালেন। তা ছেলে কেমন? ‘মা’ অপরাজিতা বললেন, ‘‘আয়ুষ্মান খুব কোঅপারেটিভ। ডাউন টু আর্থ।’’ বাকিরা? অভিনেত্রীর কথায়, ‘‘আমার বলিউডে কাজের অভিজ্ঞতা অসাধারণ। পরিচালককে তো ভগবান বলে মনে হয়েছে। আসলে ওরা খুব খুঁতখুঁতে। ওদের সুযোগ সুবিধে বেশি, বাজেট অনেক। কিন্তু এই কাজটাই অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও টলিউড অনেক সহজে করে দেবে।’’এই ছবি নিশ্চয়ই জাতীয় স্তরে পরিচিতি দেবে আপনাকে? অপরাজিতার কথায়, ‘‘অভিনয় জগতে একুশ বছরের জার্নির পর এটা নিয়ে আর আলাদা করে ভাবি না। তবে অন্য ধরনের এক্সপোজার তো বটেই।’’ছবি তো হল, এ বার কি হিন্দি টেলিভিশনেও দেখা যাবে অপরাজিতাকে? ‘‘না! বম্বেতে টেলিভিশনে কাজ করব না। ওই ইন্ডাস্ট্রিতে টেলিভিশন আর ফিল্ম পার্সোনালিটিদের মধ্যে খুব পার্থক্য করা হয়,’’ বললেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat