×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৩
  • ৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে না। তবে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন।আলোচনায় অর্থমন্ত্রী বলেন, টাকা পাচারের বিভিন্ন কারণ রয়েছে। যেমন আমরা একটা ল্যান্ড প্রাইস ফিক্সড করে দেই। কিন্তু অ্যাকচুয়াল প্রাইস অনেক বেশি হয়। এই টাকা কী করবে? এটা এ দেশে ব্যবহার করতে পারে না, কালো টাকা। তো আমরা এখন চিন্তা করছি কোনো ল্যান্ড প্রাইস রাখব না। কারো যদি আনডিক্লেয়ারড ইনকাম থাকে, হি ক্যান ডিক্লেয়ার ইট অ্যানি টাইম পেইং নেসাসারি ফাইনস এটসেটরা এটসেটরা (অপ্রদর্শিত আয় প্রয়োজনীয় জরিমানা ও অন্যান্য নিয়ম মেনে প্রদর্শন করা যাবে)।এ ছাড়া বৈধপথে রেমিটেন্সের হার বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের ওপর সরকারি চার্জ তুলে নেওয়ারও কথা বলেন অর্থমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat