×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৭
  • ৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে ইসলাম ধর্ম নিয়ে বক্তৃতা দেবেন ডোনান্ড ট্রাম্প
মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধি:–  আসন্ন সৌদি আরব সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলাম ধর্ম নিয়ে বক্তৃতাদেবেন। মঙ্গলবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে ট্রাম্প তার ‘ঐতিহাসিক’ মধ্যপ্রাচ্য সফর শুরু করবেন। সেখানে মুসলিম নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ইসলামের শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখবেন। ম্যাকমাস্টার বলেন, সবার একই শত্রুর বিরুদ্ধে বৃহত্তর মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হতে এবং মুসলমান অংশীদারদের বিষয়ে আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরার উদ্দেশেই এ বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট। ট্রাম্পের পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্টরা তাদের প্রথম বিদেশ সফর প্রতিবেশী মেক্সিকো বা কানাডা দিয়ে শুরু করেছেন। কিন্তু ট্রাম্প সেই ধারার বিপরীতে যেয়ে বিশ্বের অন্যতম জটিল আধ্যাতিক ও রাজনৈতিক বৈরীতাপূর্ণ অঞ্চলে সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প অবশ্য গত জানুয়ারিতে তার শপথ গ্রহণের পরেই সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে আদালতের নির্দেশে সেই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat