×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৭
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী নির্বাচনে বিএনপি যাবে : নোমান
নিজস্ব প্রতিনিধি: – বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষমতাসীন সরকার নির্বাচনকালীন সরকার নিয়ে অনেক ব্যঙ্গ করছে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, আগামী নির্বাচনে বিএনপি যাবে, বর্জন করবে না। তার আগে সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নির্বাচনকালীন সহায়ক সরকার দিতে বাধ্য করা হবে। কারণ নির্বাচনকালীন সহায়ক সরকার জনগণের দাবি। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে নির্বাচনকালীন সহায়ক সরকার দিতে বাধ্য করা হবে মন্তব্য করে নোমান বলেন, দেশের মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টায় ‘হামলা, মামলা, গুম, খুন’ তাদের প্রধান এজেন্ডায় পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রয়োজন। তিনি বলেন, এই দেশটা সবার। ক্ষমতার লোভে আওয়ামী লীগ গুম, খুন, লুট আর দুর্নীতির রাজনীতি করছে। কিন্তু আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি করবে না। বিএনপির ভিশন ২০৩০ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ এই ভিশনের আলোচনা, সমালোচনা করছে। এটা তারা করতেই পারে। ভিশনে কোনো ভুল থাকলে আমরা সংশোধন করব, কারণ এটা আমাদের শেষ ভিশন নয়। আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, নিপুন রায় চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের নেতা শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat