×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৫-২০
  • ৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দিয়েছে : ড. শিরীন শারমিন চৌধুরী
 নিজস্ব প্রতিনিধি:-স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দিয়েছে। শিক্ষার ক্ষেত্রে আমাদের সন্তানদের সব ধরনের সুযোগ সুবিধা তৈরি করে দিয়ে মেধার মূল্যায়ন করতে এবং প্রত্যেক ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখতে কাজ করে যাচ্ছে সরকার।
 শনিবার সকালে পীরগঞ্জের খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে বঙ্গমাতা পরিষদের সহযোগিতায় এসএসসি পর্যায়ে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের সমানভাবে এগিয়ে যেতে উপবৃত্তি, অসচ্ছলদের সহযোগিতাসহ নানা কর্মসূচি চলমান রেখেছে সরকার। আমাদের সন্তানরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ তাই তাদের এগিয়ে নিতে হবে।তিনি বলেন, মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের কথা আমরা যতখানি বলি, তার চেয়ে সেই উন্নয়নের সফলতা তখনি নির্ণয় করা যায় যখন সরকারের পদক্ষেপ ও বাস্তবায়ন আপনারা (জনগণ) অনুভব করতে পারেন।স্পিকার কৃতি ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষকদের নিরলস পরিশ্রম ও প্রচেষ্টায় ভাল ফলাফল সম্ভব হয়েছে।পাশাপাশি ভাল ফলাফলে সন্তানদের প্রতি খেয়াল রাখতে অভিভাবকদের ভূমিকার কথা জানান।আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোমিনুল ইসলাম রনতুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, ক্রিকেট বোর্ডের পরিচালক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat