×
ব্রেকিং নিউজ :
টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ
  • প্রকাশিত : ২০১৭-০৫-২০
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষার তারিখ পিছিয়েছে
নিজস্ব প্রতিনিধি:-বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষার তারিখ পিছিয়ে আগামী ২১ জুলাই নির্ধারণ করা হয়েছে।
বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈর্ব্যত্তিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশতঃ পরিবর্তন করা হলো। পরীক্ষা অনুষ্টিত হবে ২১ জুলাই। এছাড়া গত ১৩ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য অংশ, ঘোষণা নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে। পূর্ব ঘোষণা অনুয়ায়ি বিলম্ব ফি ২০০ টাকা দিয়ে আগামীকাল ২১ মে পর্যন্ত পরীক্ষার জন্য ফরম জমা দেয়া যাবে। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আজ এ তথ্য জানা যায়।আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা ২ জুন অনুষ্টিত হওয়ার কথা ছিলো। এখন ২১ জুলাই শুক্রবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্টিত হবে। রুল নম্বর অনুযায়ি পরীক্ষার স্থান পরীক্ষার্থীদের বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে।বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারীতে যারা পাশ করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। -বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat