×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৬
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:- ওয়ানডেতে এই দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান উপহার পেয়েছিল কেবল দুঃস্মৃতি। বাংলাদেশের কাছে ৩-০তে ধবল ধোলাই হয়েছিল পাকিস্তান। কাল ঠিক আন্তর্জাতিক ম্যাচ না হলেও সেই স্মৃতি কিছুটা হলেও তো ফিরে আসবে! চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে আগামীকাল যে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

ত্রিদেশীয় সিরিজ খেলে ইংল্যান্ডে ফিরে এসেছে বাংলাদেশ। ১ জুনের উদ্বোধনী ম্যাচে খেলবে মাশরাফির দল। প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। তবে চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরু আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির ৮টি দলকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ হিসেবে আইসিসি দুটি করে প্রস্তুতি ম্যাচ দিয়েছে। নিজ গ্রুপের কোনো দলের সঙ্গে এই ম্যাচগুলো যেন না পড়ে, সেটাই চেয়েছিল আইসিসি। এ কারণে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ পড়েছে ‘বি’ গ্রুপের দুটি দল ভারত ও পাকিস্তানের সঙ্গে। কাল এজবাস্টনে পাকিস্তানের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচটি ৩০ মে, ওভালে। একদিন বিরতি দিয়ে এই ভেন্যুতেই ইংল্যান্ডের সঙ্গে উদ্বোধনী ম্যাচটি খেলবে বাংলাদেশ। ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচটি টিভিতে সম্প্রচার করবে স্টার স্পোর্টস।২৮ মে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ। আর ২৯ মে পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। স্টার স্পোর্টস ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচটিও সম্প্রচার করবে।সবগুলো প্রস্তুতি ম্যাচ টুর্নামেন্টের মূল সূচির মতোই, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। সূত্র: আইসিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat