×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৭
  • ৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
নিজস্ব প্রতিনিধি:- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়ার মহিবুল ও একই উপজেলার কামারখালি এলাকার মানু মিয়া। তাঁরা গরু ব্যবসায়ী ছিলেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, রাতে ফাঁসিতলা এলাকায় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে রংপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরু বহনকারী ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুটি গরুও মারা গেছে। ওসি আরো জানান, লাশ থানায় রাখা হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat