×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৭
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নায়করাজ রাজ্জাক এবার কলকাতা থেকে সম্মানিত হতে যাচ্ছেন
বিনোদন ডেস্ক:- দেশের সিনেমার জীবন্ত কিংবদন্তিতুল্য অভিনেতা নায়করাজ রাজ্জাক এবার ভারতের কলকাতা থেকে সম্মানিত হতে যাচ্ছেন। আগামী ৪ জুন সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চের একটি অনুষ্ঠানে রাজ্জাকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। আজ শনিবার সকালে মুঠোফোনে এমনটাই জানালেন টেলিসিনে সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মৃণ্ময় কাঞ্জিলাল। বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতার কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন রাজ্জাক। সেখানেও রয়েছে তাঁর জনপ্রিয়তা। বাংলাদেশ থেকে আজীবন সম্মাননায় ভূষিত করার ক্ষেত্রে এসব বিষয় কাজ করেছে বলে জানান মৃণ্ময়। তিনি বলেন, ‘দুই বাংলার সঙ্গে আমরা সংস্কৃতির একটা যোগাযোগ করতে চাই। সে কারণে দুই বছর আগে আমাদের এই আয়োজনের সঙ্গে বাংলাদেশের বিষয়ও যুক্ত করেছি। এবারই প্রথম আমাদের এই আয়োজনে বাংলাদেশ থেকে আজীবন সম্মাননার বিষয়টা যুক্ত করেছি। প্রথমবার রাজ্জাক স্যারকে দিয়ে আমরা শুরু করতে চেয়েছি। তিনি আমাদের সম্মাননা গ্রহণ করতে রাজি হয়েছেন ভেবে ভালো লাগছে। এদিকে রাজ্জাকের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, ‘কলকাতা থেকে সম্মাননার ব্যাপারটি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে। দেশের বাইরে থেকে এমন একটি সম্মাননা পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। আমি মনে করি, যেকোনো অর্জন কাজের স্বীকৃতি। টেলিসিনে সোসাইটির এটি ১৬তম আয়োজন। এবারের আয়োজনে আজীবন সম্মাননায় রাজ্জাক ছাড়া বাংলাদেশের রক গানে অসামান্য অবদানের জন্য আইয়ুব বাচ্চুকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া অন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন শাকিব খান, নুসরাত ফারিয়া, হাবিব ওয়াহিদ ও কনা। সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। টেলিসিনে সোসাইটির ১৪তম আয়োজনে বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান, ফেরদৌস, হাসিবুর রেজা কল্লোল ও বেলাল খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat