×
ব্রেকিং নিউজ :
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক নেপালে প্রথম সংসদ অধিবেশন, পরিবর্তনের বার্তা নতুন সরকারের সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৩
  • ৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন ইতিহাস গড়লেন হুগো লোরিস
 স্পোর্টস ডেস্ক: –ফ্রান্সের জার্সি গায়ে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশী ম্যাচ খেলার ইতিহাস গড়েছেন হুগো লোরিস। শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ৮৮তম ম্যাচ খেলতে নেমে টটেনহ্যামের এই গোলরক্ষক ইতিহাস রচনা করেন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ফাবিয়েন বারথেজকে ছাড়িয়ে গেছেন।
২০০৮ সালে উরুগুয়ের বিপক্ষে লেস ব্লুজদের হয়ে অভিষেক হয়েছিল লোরিসের। এরপর থেকে নিজের যোগ্যতা দিয়েই দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। সম্প্রতি তিনি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ফ্রান্সের হয়ে চারটি বড় টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন ৩০ বছর বয়সী লোরিস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোচ দিদিয়ের দেশ্যামকে আরেকটি শিরোপা উপহার দেবার আশা এখন লোরিসের।
গোলরক্ষক হিসেবে দেশের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলার কৃতিত্ব অর্জনের পরে লিওর সাবেক এই গোলরক্ষকের সামনে এখন লক্ষ্য ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করা। ১৪২ ম্যাচ খেলে এই তালিকায় প্রথম স্থান অর্জন করে আছেন লিলিয়ান থুরাম। বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat