×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৪
  • ৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ নেপালের সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু
আন্তর্জাতিক ডেস্ক:-  রাজনৈতিক শিষ্টাচারের নিদর্শন রেখে মাত্র নয় মাস ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছিলেন নেপালের ৩৯তম প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির প্রধান পুষ্পকমল দাহাল প্রচন্ড। গত মাসে একটি লাইভ টেলিকাস্ট অনুষ্ঠানে তিনি তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। ২০১৬ সালের ৩ আগস্ট নেপালি কংগ্রেসের সঙ্গে জোট গঠনের পর তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। প্রচন্ডের পদত্যাগে শূন্য হয় হিমালয়কন্যা নেপালের প্রধানমন্ত্রীর পদটি। সেই শূন্য পদ পূরণে আজ রোববার নেপালের সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল শনিবার ছিল প্রধানমন্ত্রীর পদে মনোনয়নে আবেদনের শেষ দিন। স্থানীয় সময় আজ রোববার সকাল থেকে দেশটির সংসদে শুরু হবে নির্বাচন প্রক্রিয়া। নেপালের সংসদ সচিবালয় আজ বেলা ১১টায় সংসদীয় ভোটের জন্য সময়সূচি ঠিক করেছে। নেপালের সংসদ সচিবালয়ের সাধারণ সম্পাদক মনোহর প্রসাদ ভট্টরাই জানান, গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী সংসদে সচিবালয়ে একটি নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তাঁর প্রস্তাব ছিল, সংবিধানের ২৯৮(৩) অনুচ্ছেদ অনুসারে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এরপর শুক্রবার নির্বাচনের জন্য একটি নোটিশ জারি করে সংসদ সচিবালয়। নোটিশ অনুযায়ী, শনিবার প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দেওয়ার জন্য বলা হয় এবং রোববার নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat