×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৭
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ নেপালের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক:- নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত নেপালি কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবার শপথ গ্রহণ আজ। গতকাল মঙ্গলবার দেশটির ৪০তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হলেন দেউবা। এনডিটিভি এক খবরে জানায়, গত ১০ বছরে ১০ বার প্রধানমন্ত্রী নির্বাচনের সাক্ষী হিমালয়কন্যা বলে পরিচিত এই দেশটি। রাজতন্ত্রের অবসানের পর একের পর এক জোট সরকার নেপালকে শাসন করছে। এখনো ৫৯৩ আসনবিশিষ্ট নেপালের পার্লামেন্টে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। গত সপ্তাহে রাজনৈতিক শিষ্টাচারের নিদর্শন রেখে মাত্র নয় মাস ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছিলেন নেপালের ৩৯তম প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির প্রধান পুষ্পকমল দাহাল প্রচন্ড। গত মাসে একটি লাইভ টেলিকাস্ট অনুষ্ঠানে তিনি তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। এর পর থেকে প্রধানমন্ত্রীর পদটি ফাঁকাই ছিল। সেই শূন্য পদ পূরণে রোববার নেপালের সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। আর সেই নির্বাচনে দেশটির পার্লামেন্ট নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেউবাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল। নির্বাচনে দেউবার পক্ষে ভোট পড়েছে ৩৮৮টি। বিপক্ষে ভোট পড়েছে ১৭০টি। ৩৫ জন ভোট দেননি। নেপালের সংসদ সচিবালয়ের সাধারণ সম্পাদক মনোহর প্রসাদ ভট্টরাই জানান, গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী সংসদ সচিবালয়ে একটি নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তাঁর প্রস্তাব ছিল, সংবিধানের ২৯৮(৩) অনুচ্ছেদ অনুসারে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এরপর শুক্রবার নির্বাচনের জন্য একটি নোটিশ জারি করে সংসদ সচিবালয়। নোটিশ অনুযায়ী, শনিবার প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দেওয়ার জন্য বলা হয় এবং রোববার নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat