×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৪
  • ১০৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবীণদের কিছু নিয়মের মধ্যে দিয়ে রোজা রাখতে হয়
রাশেদুল ইসলাম :- রোজা যে শুধু তরুনদের জন্য তা তো নয়। প্রবীণরাও রোজা থাকেন। তবে তাদের কিছু নিয়মের মধ্যে দিয়ে রোজা রাখতে হয়। আর তাদের জন্যই আজকের ডাক্তারী পরামর্শ।
  • যদিও যারা প্রবীণ থাকেন, তাদের রোজা থেকে একটা অভ্যস্ততা তৈরি হয়ে যায়। তারপরও তাদের ক্ষেত্রে যে প্রধান সমস্যা থাকে তা হলো, কোন না কোন অসুখ। যেমন: কিডনি, হার্টের সমস্যা, ডায়াবেটিস ইত্যাদি। তাই তাদের এসব রোগের সাথে মিলিয়ে চলেই রোজাটাকে রাখতে হবে।
  • রোজা রাখার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধের ডোজ ঠিক করে নেবেন তারা। তিন বেলার ঔষধকে ডাক্তাররা কখনো কখনো ডোজ বাড়িয়ে দুই বেলা কিংবা ২৪ ঘন্টার ডোজেও এনে দেন।
  • প্রবীণদের ক্ষেত্রে চোখের সমস্যাও হয় অনেকসময়। দেখা যায় চোখ জ্বালাপোড়া করছে, খচখচ করছে ইত্যাদি। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় পানিশূণ্যতা থেকে। তাই তাদের জন্য অনেক সময় ‘আর্টিফিসিয়াল টিআর’ দেওয়া হয়। এটা হলো চোখের এক ধরণের ড্রপ। যা দিলে চোখে পানির অভাববোধ কম হবে। সুস্থতা অনুভব করা যাবে।
  • প্রবীণদের ক্ষেত্রে দেখা যায় বাতের ব্যথ্যা, হাত পায়ের গিটে গিটে ব্যথা থাকে। তাদের যেন রোজা এবং নামাজ পড়তে কষ্ট না হয়, সেজন্য কিছু ব্যথানাশক স্প্রে ডাক্তার তাদের দিয়ে থাকেন। এ ধরণের স্প্রে, মলম যেহেতু শরীরের বহিরাবরণে ব্যবহার করার জন্য, তাই রোজায় কোনো প্রভাব ফেলবে না এবং সুস্থও থাকা যাবে।
  • প্রবীণদের ক্যালসিয়ামের সমস্যা থাকে খুব বেশি। তারা ক্যালসিয়াম ঔষধ কম খেয়ে বরং দৈনন্দিন খাবারে বেশি মনোযোগ দিবেন। তারা রোজায় দুধ খাবেন প্রতিদিন। এছাড়া অন্যান্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও খাবেন।
  • প্রবীণদের হজমের সমস্যা থাকে খুব বেশি। তাই তারা যদি দেখে তাদের অন্যান্য সমস্যার পাশাপাশি পায়খানার রঙ পরিবর্তন অর্থাৎ খুব কালচে হয়েছে, তবে বুঝতে হবে তাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে। তাহলে তারা রোজা রাখবেন না।
  • কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখবেন। তাদের ক্ষেত্রে  খাবার এবং ঔষধের ডোজটা ঠিক না করে রোজা রাখা মোটেও নিরাপদ নয়।
সর্বোপরি প্রবীণদের যেহেতু শারীরিক সমস্যা বেশি থাকে, ঔষধ খেতে হয় তাই ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া কোন ভাবেই রোজা রাখা ঠিক হবে না। পরামর্শ দিয়েছেন ডা: নয়নমনি সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat