×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৫
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় এক বাংলাদেশি শ্রমিকের খন্ড-বিখণ্ড লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:– এক বাংলাদেশি শ্রমিকের খন্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে মালয়েশিয়ায়, এই হত্যার অভিযোগে আরও দুই বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। হত্যার শিকার বাংলাদেশি শ্রমিকের নাম আজাদ। তার বয়স ৩৮ বছর বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মালয়েশিয়ার কেডাহ রাজ্যের কুয়ালামুডা জেলার সানগাই শহরের কামপাং পেংকালান এলাকার একটি বাসা থেকে আজাদের লাশ উদ্ধারহয় বলে রাজ্য পুলিশ প্রধান আসরি ইউসুফ জানিয়েছেন। আসরি ইউসুফ জানান, হত্যার শিকার আজাদের (৩১ বছর) বয়সী প্রেমিকা কুদাহ পুলিশ সদরদপ্তরে ফোন করে উদ্বেগের কথা জানানোর পর পুলিশ গিয়ে আজাদের বাসায় তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে। এই হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে নিহত আজাদের সঙ্গে ওই বাড়িতে বসবাসরত দুই বাংলাদেশিকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে পলাতক ওই দুই বাংলাদেশির একজন ৩৭ বছর বয়স্ক মো. জুলফিকার হিমায়িত খাবারের দোকানে এবং ৫০ বছর বয়স্ক মো. নুর একটি কারখানায় কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। নিহত আজাদের প্রেমিকার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আসরি বলেন, “গত শনিবার ওই নারী আজাদের সঙ্গে তার বাড়িতে দেখা করতে গেলে আজাদের দুই বাংলাদেশি ‘হাউসমেট’ তাকে বাসার ভেতরে ঢুকতে বাধা দেয়। সেই সময়ে তাদের একজনের হাতে জখম দেখতে পান তিনি। পুলিশ জানায়, খবর পেয়ে পৌঁছানোর পর বাসাটিকে তালাবন্ধ দেখতে পায় তারা। পরে আজাদের প্রেমিকার কাছে থাকা বাড়তি একসেট চাবি দিয়ে তারা বাসায় ঢোকে। তল্লাসির সময় রান্নাঘরের একটি কেবিনেটে তারা তিনটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়। যেগুলোর মধ্য থেকে ধারালো অস্ত্র দিয়ে নিহত আজাদের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার আজাদ পাঁচমাস ধরে অভিযুক্ত জুলফিকার ও নুরের সঙ্গে একই বাসায় বাস করছিলেন। নির্মাণ শ্রমিক আজাদের লাশ স্থানীয় সুলতানা বাহিয়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই বাংলাদেশির ছবি প্রকাশ করে তাদের ব্যাপারে কোনও তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat