×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৬-২০
  • ৬৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পোশাক কিনতে বাংলাদেশি মানুষ ছুটছেন ভারতে
নিজস্ব প্রতিনিধি:- প্রতি বছরই ঈদ উপলক্ষে নিত্য নতুন পোশাক কিনতে হাজার হাজার বাংলাদেশি মানুষ ছুটছেন প্রতিবেশী দেশ ভারতে। প্রতিদিনই দেশের বিপুল পরিমাণ মানুষ শপিং করার উদ্দেশে যাচ্ছেন কলকাতার বিভিন্ন মার্কেটে। আর এ কারণে বেনাপোল বন্দর দিয়ে বাড়তে শুরু করেছে ভারত যাতায়াতকারীদের।  শ্চিমবঙ্গভিত্তিক ওয়ান ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন ভারতে। বিশেষ করে কলকাতায়। ভারতে ঈদের শপিং করছেন তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের বাজারে এখন ভারতীয় পোশাকে সয়লাব। তা সত্ত্বেও সে দেশের নাগরিকদের ফেভারিট শপিং ডেস্টিনেশন এখনো ভারতই। এবার ঈদের কেনাকাটায় দেড় লাখেরও বেশি বাংলাদেশর ভারতে যাওয়ার কথা রয়েছে। এতে বলা হয়, ভারতীয় হাই-কমিশন গত বছরে অতিরিক্ত ১ লাখ ভিসা দিয়েছিল। গত বছরের চেয়ে এবার আরো বেশি মানুষ কেনাকাটা করতে আসবেন বলে জানা গিয়েছে। বাংলাদেশি সাংবাদিক মিজানুর রহমান সোহেল ভারত থেকে ঈদের কেনাকাটা করেছেন। তিনি জানান, “কলকাতার নিউমার্কেট এলাকাসহ আশপাশের মার্কেটগুলোতে বাংলাদেশি ক্রেতাদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। এখন প্রতিদিন গড়ে প্রায় পঁচিশ হাজার বাংলাদেশী ক্রেতা আসছেন শুধু নিউ মার্কেট চত্বরে। সংখ্যাটা দেড় লাখ থেকে দু’লাখ ছাড়িয়ে যেতে পারে। এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন মনে করেন, কেনাকাটা করতে অন্য দেশে যাওয়া তখনই বন্ধ হবে, যখন দেশেই মানসম্মত পণ্য পাওয়া যাবে প্রতিযোগিতামূলক দামে। এমন অনেক পণ্য হয়ত আছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ চলে গেলেও কিছুই করার নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat