×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৭-১৮
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উপ-প্রধানমন্ত্রী পদ নিয়ে যে গুঞ্জন চলছে তা ভিত্তিহীন:ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:- মন্ত্রীসভায় রদবদল হতে পারে আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া উপ-প্রধানমন্ত্রী পদ নিয়ে যে গুঞ্জন চলছে তা ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে বনানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত শেষে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর নিজের এরিয়া। এখানে আমাদের কারো কিছু বলার নেই। কাকে তিনি রাখবেন, কাকে বাদ দেবেন অথবা এ মুহূর্তে তিনি একটা রদবদল করবেন কিনা। তবে একটা রদবদল হয়তো হতে পারে। তবে কোন সময় হবে, কি হবে আমি ঠিক জানি না। তবে উপ-প্রধানমন্ত্রীর বিষয়টি স্রেফ গুজব। এটার কোন বাস্তবতা নেই। আমি বলবো, একেবারেই এটা একটা ভিত্তিহীন মিথ্যে কথা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat