×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেটের মেদ কমাবে ৩টি ব্যায়াম
লাইফস্টাইল ডেস্ক: শহুরে যান্ত্রিক জীবনে ইদানিং আমাদের দৈহিক শ্রম কমে এসেছে, বেড়েছে মানসিক শ্রমের প্রয়োজন। আর তাই দীর্ঘ সময় বসে বসে কাজ করা, কায়িক পরিশ্রম কম করার কারণে অনেকেরই পেটে মেদ জমার প্রবণতা দেখা দেয়। এতে শুধু দেখতেও খারাপ লাগে না বরং পেটের এই অতিরিক্ত চর্বির কারণে বেড়ে যায় ওজন এবং এর চাপ পড়ে পায়ের ওপর। এছাড়াও হতে পারে আরো নানান শারিরীক সমস্যা। অতিরিক্ত মেদ কমাতে চান তবে প্রতিদিন মাত্র ২০ মিনিট হাঁটুন। এছাড়া নিচের তিনটি সহজ ব্যায়াম অবলম্বন করে সহজেই ঝরিয়ে নিতে পারেন পেটের মেদ: # বাইসাইকেল ক্রাঞ্চ প্রথমে মেঝেতে সোজা হয়ে শুয়ে পড়ুন। হাত দুটো মাথার পেছনে রাখুন। দুই পা সোজা করে একটু ওপরে উঠান। এবার বাম পা সোজা রেখে ডান পা ভেঙে বুকের কাছে নিয়ে আসুন। এসময় আপনার কোমর থেকে উপরিভাগ বাম দিকে একটু কাত করুন। একইভাবে ডান পা সোজা রেখে বাম পা ভেঙে পুনরায় করুন। যেন মনে হয়, আপনি শুয়ে শুয়ে সাইকেল চালাচ্ছেন। এ ব্যায়ামটি এক মিনিট করে প্রতিদিন তিন বার করার চেষ্টা করুন। এটি আপনার পেটের পেশীর ওপর অনেক চাপ সৃষ্টি করে, যা মেদ কমাতে কার্যকরী ভূমিকা রাখে। # বোটিং এর ভঙ্গিটা অনেকটা নৌকা চালানোর মতো। প্রথমে মেঝেতে বসুন। পা দুটো সোজা করে ওপরের দিকে উঠান। হাত দুটো সোজা করে হাটু বরাবর রাখুন। কোমর থেকে শরীরের ওপরের অংশ সোজা করে এমনভাবে রাখুন যেন তা আপনার পায়ের সঙ্গে সমকোণ তৈরি করে। এভাবে থেকে পাঁচ বার জোরে জোরে শ্বাস নিন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। এ ব্যায়ামটি দৈনিক পাঁচ বার করার চেষ্টা করুন। # প্লাঙ্ক উপুড় হয়ে মেঝেতে শুয়ে পড়ুন। হাতের কুনুই থেকে কব্জি পর্যন্ত মাটিতে স্পর্শ করিয়ে এবং পায়ের আঙুলের ওপর ভর দিয়ে শরীরটাকে ওপরে উঠানোর চেষ্টা করুন। আপনার পেট ও কোমরের নিচের পেশীগুলোকে শক্ত করে ১০ সেকেন্ড ধরে রাখুন। এবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। প্রতিদিন চার বার করে এ ব্যায়ামটি অনুশীলন করুন। অনেক সময় দেখা যায় শরীরের অন্যান্য অংশে তেমন মেদ নেই, কিন্তু পেটের মেদ পুরো ফিটনেসটাকেই নষ্ট করে দিচ্ছে। পেটের মেদ কমাতে ওপরের ব্যায়াম তিনটি নিয়মিত অনুশীলন করার চেষ্টা করুন, দেখবেন আগের মতো ফিট হয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat