×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৫
  • ৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফি
স্পোর্টস ডেস্ক:- জাতীয় দলের অন্য ক্রিকেটাররা যখন চট্টগ্রামে অনুশীলনে, তখন মাশরাফি বিন মুর্তজা রয়ে গেলেন ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একাই অনুশীলন করছেন তিনি। কিন্তু হঠাৎ শোনা গেল অন্য খবর, অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।আজ শনিবার সকালে মাশরাফির কফের সঙ্গে কিছুটা রক্ত আসায় দ্রুত তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি।বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘সকালে কফের সঙ্গে কিছুটা রক্ত আসায় মাশরাফিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় তেমন খারাপ কিছু ধরা পড়েনি। তাই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি তাঁকে।’তাই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান মাশরাফি। এই অসুস্থতার জন্য আপাতত কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat