×
ব্রেকিং নিউজ :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি
  • প্রকাশিত : ২০১৭-১০-০৫
  • ৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা এখন বিশ্ব মানবতার প্রধান নেতা: ওমর ফারুক চৌধুরী
নিজস্ব প্রতিনিধি: –  যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই এখন বিশ্ব মানবতার প্রধান নেতা। তিনিই বিশ্ব শান্তির পথ প্রর্দশক। শেখ হাসিনাই আজ মানবতার প্রতীক। শেখ হাসিনাই আজ বাংলাদেশের প্রতীক। বাংলাদেশকে বিশ্বে সম্মানের শিখরে পৌছে দিয়েছেন যিনি, তার নাম শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণা শাখার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান মহানগর নাট্টমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এতে সভাপতিত্ব করেন। যুবলীগ চেয়ারম্যান সভায় আরো বলেন, বাংলাদেশের হ্যামিলনের বংশিবাদক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। যার ডাকে দেশের প্রত্যেকটি মানুষ রোহিঙ্গাদের পাশে। অন্যদিকে বেগম খালেদা জিয়া লন্ডনে ছেলের হাতে বন্দী। যারা ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করেন, তারা আজ মুসলিম রোহিঙ্গাদের পাশে নেই। বাংলাদেশের মানুষ জানতে চায় রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জামায়াতের ভূমিকা কী? বিশ্ব মানবতার প্রতীক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। অন্যদিকে বিশ্ব মানবতার শত্রু অং সং সুকি আর বেগম খালেদা জিয়া।সভায় যুবলীগ চেয়ারম্যান ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বের উচ্ছাসিত প্রশংসা করে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখাকে শ্রেষ্ঠ সাংগঠনিক জেলা ঘোষণা করেন। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু ও মাকসুদুর রহমানের যৌথ পরিচালানয় এতে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।প্রধান বক্তা ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, দক্ষিণ সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, নাজমুল হোসেন টুটুল, এনামুল হক আরমান, মোরসালিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া, সম্পাদক মন্ডলীর সদস্য আরমান হক বাবু, এমদাদুল হক এমদাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat