×
ব্রেকিং নিউজ :
মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন
  • প্রকাশিত : ২০১৭-১০-০৫
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : –হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. মামুন মিয়া (৪১) নামে এক যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ সময় ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিনগত রাত ২টার দিকে ১৬ নম্বর বোর্ডিং ব্রিজে এয়ারলাইনসের চেক-ইন কাউন্টার থেকে ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।পরে তল্লাশি করে সৌদি রিয়াল, দিরহাম, মালয়েশিয়ান রিংগিত, থাই বাথ, ইন্ডিয়ান রুপি ও শ্রীলংকান রুপি উদ্ধার করা হয়। যার মূল্য এক কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা।শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে ওই যাত্রীকে আটক করা হয়।এর পর তার ব্যাগ তল্লাশি করে ওই বিদেশি মুদ্রা পাওয়া যায়। যার মূল্য এক কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা।এসব মুদ্রা তার ব্যাগের ভেতরে ছবিবিহীন একটি ফটো অ্যালবামসহ বিভিন্ন জায়গায় লুকানো ছিল।এ ঘটনায় মামুন মিয়াকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মুদ্রা তিনি চোরাচালান করার চেষ্টা করছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat