×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-১১-২১
  • ৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে চীন
আন্তর্জাতিক ডেস্ক:-পরাশক্তিদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে চীনের সমরাস্ত্র বৃদ্ধির প্রক্রিয়া। আর এরই অংশ হিসেবে সম্প্রতি নতুন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে চীন। যা ১০টি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। ডংফেং–৪১ নামে এই মিসাইল চীনের মূল ভূমি থেকে পৃথিবীর যে কোনও অঞ্চলে আঘাত হানতে সক্ষম। চীনের দাবি, তিন স্তর বিশিষ্ট ভারী জ্বালানি চালিত মিসাইলটি ১২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্য ভেদ করতে পারবে। এতে ১০টি পরমাণু অস্ত্র বহন করা যাবে, যার প্রতিটি অস্ত্রই আলাদাভাবে আঘাত হানতে পারবে।২০১৮ সালের শুরুতেই ডংফেং–৪১ সেনাবাহিনীতে যুক্ত করা হবে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম।চীনের আরও দাবি, এই মিসাইল শত্রুপক্ষের মিসাইল ভেদ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এক আগাম সতর্কবার্তা হয়ে পৌঁছবে।চীনের অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণ সংগঠনের শীর্ষ উপদেষ্টা শু গুয়াংফু বলেছেন, যখনই ডংফেং–৪১ চীনের সেনাবাহিনীতে মোতায়েন হবে, সেই মুহূর্ত থেকেই চীনের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বে বিশেষভাবে বেড়ে যাবে। যদিও রুশ বিশেষজ্ঞদের মতে, চীনের এই মিসাইল তৈরির মূল লক্ষ্য আমেরিকাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat