×
ব্রেকিং নিউজ :
মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন
  • প্রকাশিত : ২০১৭-১১-২৭
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়:ওবায়দুল কাদের
নিজস্ব  প্রতিনিধি:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন অস্ত্রের ভাষায় কথা বলছে। সোমবার ৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন এর ২৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আলোচনা সভায় খালেদা জিয়ার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “গণতন্ত্র না থাকলে আমাদের সিপিসি সম্মেলন হলো কিভাবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি কফিনের ভিতরে গণতন্ত্রের লাশ। খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন।শহীদ ডা. মিলনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, তারুণ্য ও ছাত্র রাজনীতির প্রতিকৃতি হলো ডা. মিলন।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ঢামেক অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ, চিকিৎসক নেতৃবৃন্দ, শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার সহ অন্যান্যরা।আলোচনা সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। আলোচনা সভার পূর্বে নেতৃবৃন্দ শহীদ ডা. মিলনের সমাধি’তে পুষ্পস্তবক অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat