×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-১২-০১
  • ৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের পূর্বাঞ্চলে পরপর দুই দফা ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক:-ইরানের পূর্বাঞ্চলে শুক্রবার পরপর দুই দফা ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথম দফা আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০। এটির কেন্দ্রস্থল ছিল জনাকীর্ণ কারমান নগরীর কাছে ভূ-পৃষ্ঠের স্বল্প গভীরে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।সংস্থাটি জানায়, প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার মাত্র ১০ মিনিট পর একই এলাকায় আরেক দফা ভূমিকম্প আঘাত হানে। এটি প্রথম দফায় আঘাত হানা ভূমিকম্পের চেয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০।উল্লেখ্য, ইরানের পশ্চিমাঞ্চলীয় কারমানশাহ প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে চার শতাধিক লোক নিহত হওয়ার মাত্র দুই সপ্তাহ পর এ দু’টি ভূমিকম্প আঘাত হানলো। ইরাক সীমান্তবর্তী ওই প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৩।১৯৯০ সালে ইরানের উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৪০ হাজার লোক নিহত ও প্রায় ৩ লাখ লোক আহত হয়। এতে সে সময় প্রায় ৫ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat