×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে মুন্নু জুট
নিজস্ব প্রতিনিধি:- শেষ সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষ ছিল মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড। ফলে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটে। অপরদিকে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ারে বড় অঙ্কের লেনদেন হয়নি।
সপ্তাহেজুড়ে (১-৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে সাত কোটি ৫৫ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে এক কোটি ৫১ লাখ টাকা। এদিকে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় মূল্য বেড়েছে। সপ্তাহজুড়ে মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার মূল্য বেড়েছে ৪১ দশমিক ৮৬ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৩২৯ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে এক হাজার ১১৭ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭৮৭ টাকা ৬০ পয়সা। মুন্নু জুটের পরে শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল শাশা ডেনিম। সপ্তাহজুড়ে এ প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ২২ দশমিক ২৭ শতাংশ। এর পরেই রয়েছে রেকিট বেনকিজার। সপ্তাহজুড়ে এ প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ২১ দশমিক ১৪ শতাংশ। এছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা রিজেন্ট টেক্সটাইলের ১৯ দশমিক ৪৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ১৮ দশমিক ৪৬ শতাংশ, বেক্সিমকোর ১৮ দশমিক ১১ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৫৩ শতাংশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ১৭ দশমিক ১৮ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫ দশমিক ৪৪ শতাংশ এবং যমুনা ব্যাংকের ১৩ দশমিক ৬৬ শতাংশ দাম বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat