×
ব্রেকিং নিউজ :
রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থ্রিলার গল্পের চলচ্চিত্রে বৃষ্টি
বিনোদন ডেস্ক:- ক্যারিয়ারের শুরুটা সিনেমা দিয়ে হলেও বর্তমানে ছোট পর্দার সাথেই ব্যস্ত সময় কাটাচ্ছেন উপস্হাপিকা ও অভিনেত্রী বৃষ্টি ইসলাম। নাটক,বিজ্ঞাপনের পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়ে পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন বৃষ্টি। ‘কর্ম’ নামের এই চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। সাসপেন্স ও থ্রীলার ভিত্তিক এ স্বল্পদৈর্ঘ্যেটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। বিবাহিত সম্পর্কের জীবনে নতুন করে প্রেম আসে কারো কারো মনে। হঠাৎ করেই পরিচয় হওয়া স্বামীর বন্ধুর সঙ্গে সখ্যতা একটা সময় ভালো লাগা পেরিয়ে ভালোবাসায় রূপ নেয়। আর তখনই জীবন সংসারে নেমে কালো ছায়া। কিন্তু এ ছায়া যে আরও ভয়াবহ রূপ নেয় সময়ক্ষণে তাও আবার নতুন প্রেমিকের কারণে। এমনই একটি থ্রীলার গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। বৃষ্টি বলেন, ‘সাসপেন্স এবং থ্রীলার ভিত্তিক একটা দারুণ সুন্দর গল্প। এখানে আমি প্রথমবারের মত নেগেটিভ চরিত্রে কাজ করেছি। নেগেটিভ চরিত্রে কাজ করার মজাটাই অন্যরকম। বেশ এনজয় করেছি আমার চরিত্রটা এবং খুব মজা করে কাজ করেছি। আশা করছি ভালো কিছু একটা হবে। দর্শকরা এখানে নতুন এক বৃষ্টিকে দেখতে পাবে।’ নির্মতা সূত্রে জানা গেছে, আসছে পহেলা বৈশাখে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat