×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ত্র কিনতে ফ্রান্স সফরে সৌদি যুবরাজ
আন্তর্জাতিক ডেস্ক:- সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান রবিবার তিনদিনের সরকারি সফর ফ্রান্সে এসে পৌঁছেছেন। এ সফরে তিনি ফ্রান্সের সঙ্গে অস্ত্র এবং অন্যান্য বিষয়ে চুক্তি করবেন। নানা অপরাধ তৎপরতায় জড়িত থাকার কারণে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করছেন ফ্রান্সের সাধারণ মানুষ।
ফ্রান্স সফরে যুবরাজ সালমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ও প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। যুবরাজের ফ্রান্স সফরের সময় অস্ত্র বিক্রি সংক্রান্ত চুক্তির বিরুদ্ধে মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করতে পারেন। সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর তিন বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালাচ্ছে যার প্রধান শিকার দেশটির সাধারণ মানুষ। ফ্রান্স হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ এবং ইয়েমেনে আগ্রাসনের ভেতরেই সৌদি আরবের কাছে দেশটি বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করে আসছে। ফ্রান্স থেকে কেনা সিজার আর্টিলারি গান, স্নাইপার রাইফেল, ট্যাংক ও সাঁজোয়া যান এবং যুদ্ধজাহাজ নিয়ে সৌদি আরব ইয়েমেনে হামলা চালাচ্ছে। সৌদি আরবের কাছে এসব অস্ত্র বিক্রির জন্য সমালোচনার মুখে রয়েছেন প্রেসিডেন্ট ম্যাকরন। শুক্রবার ফ্রান্সের দৈনিক পত্রিকা ‘লেস ইকোস’ জানিয়েছে, এ সফরে সৌদি যুবরাজ ফ্রান্সের কাছ থেকে যুদ্ধজাহাজ ও সিজার আর্টিলারি কামান কিনতে পারে। সাম্প্রতিক এক জনমত জরিপ থেকে দেখা গেছে- ফ্রান্সের শতকরা ৭৫ ভাগ মানুষ চায় প্রেসিডেন্ট ম্যাকরন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুক। সূত্র: পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat