×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১২
  • ৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৩০ লাখ টাকার জালনোটসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:-  চট্টগ্রামে ৩০ লাখ টাকার জাল নোট এবং জাল নোট ছাপানোর যন্ত্রাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে নগরীর কোতয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ জাহেদ হোসেন (২২) এবং আনোয়ার হোসেন (৩২)। গ্রেপ্তারকৃতরা দুজনই সম্পর্কে চাচা-ভাতিজা। নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে নিউমার্কেট এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ওই বাসায় জালনোট তৈরির মেশিন, ল্যাপটপ, কম্পিউটারসহ ৩০ লাখ টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় জালনোট ব্যবসায়ী চাচা-ভাতিজাকে। গ্রেপ্তারকৃতারা দীর্ঘদিন ধরে জালনোট তৈরি ও ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat