×
ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৭
  • ৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তালেবানদের অস্ত্র দিচ্ছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক :- আফগানিস্তানে তালেবানদের অস্ত্র সরবরাহ ও তাদের সমর্থন জুগিয়ে যাচ্ছে রাশিয়া। আফগানিস্তানে দায়িত্বরত মার্কিন বাহিনীর প্রধান জন নিকলসন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। নিকলসন বলেন, তিনি ‘রাশিয়ানদের অস্থিতিশীল কার্যক্রম’ দেখতে পাচ্ছেন। তিনি জানিয়েছেন, তাজিকিস্তানের সীমান্ত দিয়ে রাশিয়ান অস্ত্র পাচার হয়ে তালেবানদের কাছে আসছে। তবে মার্কিন বাহিনীর এই কর্মকর্তা তালেবানদের হাতে আসা রুশ অস্ত্রের পরিমাণ সম্পর্কে কিছু জানাননি। রাশিয়া অবশ্য এর আগেও এসব অভিযোগ অস্বীকার করেছে। মস্কোর দাবি, এটি ওয়াশিংটনের ভিত্তিহীন অভিযোগ। তবে নতুন করে আবারও এই অভিযোগ এমন সময় উঠলো যখন রাশিয়ার সঙ্গে ন্যাটোর সম্পর্কে বেশ টানপোড়েন চলছে। জেনারেল জন নিকলসন বলেন, ‘আমাদের কারেছ তালেবানদের লেখা গল্প আছে যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে তাদের শত্রুদের দেওয়া আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। আফগান নেতারা এই সদরদপ্তরে অস্ত্র নিয়ে এসেছিলেন যেগুলো রাশিয়ানরা তাদের দিয়েছিল। আমরা জানি রাশিয়ানরা সংশ্লিষ্ট রয়েছে।’ নিকলসন জানান, তার বিশ্বাস তালেবানদের সঙ্গে রাশিয়ানদের এই সংশ্লিষ্টতা তুলনামুলকভাবে নতুন। আফগান সীমান্তবর্তী তাজিকিস্তানে একাধিক সামরিক মহড়া চালিয়েছে। এগুলো ছিল সন্ত্রাসবাদ বিরোধী মহড়া। ‘তবে আমরা এর আগে রাশিয়ানদের কাজ দেখেছি, যারা বিপুল অস্ত্র নিয়ে আসতো এবং ফিরে যাওয়ার সময় কিছু ফেলে যেত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat