×
ব্রেকিং নিউজ :
১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে আনসার-আল-ইসলামের তিন সদস্য আটক
নিজস্ব প্রতিনিধি:-  রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের সক্রিয় তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৫ এর একটি দল রবিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানার বানেশ্বর বাজার ও জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক তিনজন হচ্ছেন, বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহমেদ (২৪) এবং জামিরা গ্রামের আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) ও আকতার আলীর ছেলে ফরহাদ হোসাইন (৩০)। সোমবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৮টার দিকে বানেশ্বর বাজার থেকে প্রথমে রাজুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাজু আনসার-আল-ইসলামের একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোররাতে ফরহাদ হোসাইন ও জাহাঙ্গীর আলমকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকের সময় রাজুর কাছ থেকে দুটি  মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে। আর ফরহাদের কাছ থেকে দুটি জিহাদী বই, একটি মোবাইল ফো, দুটি সিমকার্ড ও একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীরের কাছ থেকে জব্দ করা হয়েছে আরও তিনটি জিহাদী বই, তিনটি জিহাদী লিফলেট ও একটি করে মোবাইল ফোন,  সিমকার্ড, মেমোরি কার্ড এবং জাতীয় পরিচয়পত্র। আটক এই তিন জঙ্গির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  নেয়া হচ্ছে বলে  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat