×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৩
  • ৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের সামনে পরমাণু কেন্দ্র ধ্বংস করবেন কিম
নিজস্ব প্রতিনিধি:-  কথা রাখবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসার আগে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ভাঙা শুরু হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
সরকারি সূত্রের খবর, বিদেশি সাংবাদিকদের দেশে ডেকে এনে তাদের সামনেই পুঙ্গি রি পরমাণু পরীক্ষণ কেন্দ্রের সুড়ঙ্গগুলি ধ্বংস করে ফেলবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এ মাসের শেষের দিকে।এপ্রিলে সিউলে গিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে ওই কথা দিয়ে এসেছিলেন কিম।১২ জুন সিঙ্গাপুরে বৈঠকে বসবেন ট্রাম্প ও কিম। দক্ষিণ কোরিয়া সরকারের একটি সূত্র জানাচ্ছে, পরমাণু পরীক্ষণ কেন্দ্রের সুড়ঙ্গগুলি ধ্বংস করার কাজটা পিয়ংইয়ং করতে পারে ২৩ থেকে ২৫ মে’র মধ্যে। সময় ঠিক করে বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে দেশের পরমাণু পরীক্ষণ কেন্দ্র ধ্বংসের যে সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তাকে তার টুইটে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইটে ট্রাম্প লিখেছেন, ‘ধন্যবাদ আপনাকে (কিম জং উন)। এটা একটা অত্যন্ত ভালো, সাহসী পদক্ষেপ।’ যদিও পিয়ংইয়ং এখনও সরকারিভাবে কোনও তারিখ জানায়নি। জানায়নি কোন কোন পারমাণবিক অস্ত্র তারা ধ্বংস করে ফেলবে। অনেকের সন্দেহ, যুক্তরাষ্ট্রকে তাক করে যে পরমাণু ক্ষেপণাস্ত্রগুলি বানিয়েছে পিয়ংইয়ং, সেগুলি ধ্বংস করা হবে না। ওয়াশিংটনের তরফে বলা হয়েছে, ‘পরমাণু অস্ত্রশস্ত্র পুরোপুরি ধ্বংস করতে হবে উত্তর কোরিয়াকে। আবার যাতে পিয়ংইয়ং পরমাণু অস্ত্র না বানায় সেটাও সুনিশ্চিত করতে হবে। আর গোটা বিষয়টাই যাচাই করে দেখা হবে।’ উত্তর কোরিয়ার উত্তর-পূর্বে পুঙ্গি রি এমন একটা জায়গা, যেখানে পিয়ংইয়ং তার ৬টি পরমাণু পরীক্ষাই করেছে। গত সেপ্টেম্বরে এই পুঙ্গি রি কেন্দ্রে  পরীক্ষামূলকভাবে ভূগর্ভে হাইড্রোজেন বোমা ফাটিয়েছিল পিয়ংইয়ং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat