×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৮
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যাকশনে ভরপুর শাকিবের ‘সুপার হিরো’
বিনোদন ডেস্ক:-  ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘সুপার হিরো’। আশিকুর রহমান পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশন। মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে গতকাল রোববার ১ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি প্রকাশ করা হয়। পুরো টিজারজুরে শাকিব খানকে অ্যাকশন, জ্বালাও পোড়াও দৃশ্যে দেখা যায়। এদিকে নায়িকা বু্বলীকেও অ্যাকশন দৃশ্যে দেখা যায়। টিজারটির ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে সিনেমাটির টাইটেল সং- ‘জ্বালাও পোড়াও চির শত্রুর ঘাটিতে, লাল সবুজের পতাকা উড়াও পৃথিবীর এই মানচিত্রে, কেউ রেহাই পাবে না, যতই হোক সেয়ানা, এক বাঘের সীমানা থাবায় মিস হবে না, সুপার হিরো…’। সিনেমাটির শুটিং অস্ট্রেলিয়াসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হয়েছে। হার্টবিট প্রোডাকশন প্রযোজিত থ্রিলারধর্মী এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।শাকিব-বুবলী ছাড়া এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat