×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৫-৩০
  • ১১১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহী-চাঁপাই থেকে পাঁচ জেএমবি সদস্য আটক
নিজস্ব প্রতিনিধি:- রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৫ এর একটি দল তাদের আটক করে।
আটক পাঁচ জঙ্গি হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের খায়রুল ইসলাম (৪৮) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের সেলিম রেজা (২৬), নরেন্দ্রপুর গ্রামের জিয়াউল হক ওরফে আকবর আলী (৩৯), নওশাদ আলী (৫০) এবং গোটাপাড়া গ্রামের সাকিল আহমেদ (৩৫)। তাদের আটকের সময় সাতটি জিহাদী বই, পাঁচটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, দুটি মেমোরি কার্ড, দুটি জাতীয় পরিচয়পত্র, একটি পাসপোর্ট এবং জিহাদী ছবি ও ভিডিওতে ভরপুর কম্পিউটারের একটি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। বুধবার সকালে র‌্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল আলম তার দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য জানান। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গত ১৪ মে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে চার জেএমবি সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা অনুসন্ধান চালাতে থাকে। একপর্যায়ে র‌্যাব তথ্য পায়, নাশকতার পরিকল্পনা করতে মঙ্গলবার রাতে কয়েকজন জেএমবি সদস্য গোদাগাড়ীতে গোপন বৈঠক করবেন। বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব-৫ এর একটি দল উপজেলার ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে খায়রুল ইসলাম ও সেলিম রেজাকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাঁচ জনই জেএমবিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নতুন সদস্য সংগ্রহ এবং ইয়ানতের টাকা আদায় করতেন তারা। লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল আলম বলেন, আবু সাঈদ নামের এক জেএমবি ক্যাডারের মাধ্যমে আটক পাঁচজন সংগঠনটিতে জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তারা সক্রিয় কর্মী হিসেবে দায়িত্বশীলদের আস্থাভাজন হয়ে ওঠেন। চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর এলাকায় দায়িত্বশীল কর্মী হিসেবে নিয়োজিত হয়েছিলেন নওশাদ। তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat