×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৪
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিরুষ্কাকে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক:- আনুষ্কা শর্মা ও বিরাট কোহলিকে আইনি নোটিশ পাঠানো হয়েছ। আরহান সিংহ নামে এক অভিনেতা তাদের নোটিশ পাঠান।
কিছুদিন আগে এক ব্যক্তি গাড়ি থেকে রাস্তায় আবর্জনা ছুড়ে ফেলছিলেন বলে তাকে এক হাত নেন আনুষ্কা। আর সেই দৃশ্যের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন বিরাট। গাড়িতে বসা আরহান সিংহের ছবিও ভিডিওতে ছিল।
সেই ভিডিও শেয়ার করে বিরাট কোহালি লিখেছিলেন, ‘দেখুন, এরা রাস্তায় নোংরা ফেলছেন…। ব্র্যান্ডেড গাড়িতে চলাফেরা করছেন, অথচ বুদ্ধি রয়েছে পায়ে। এরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে? …আপনিও যদি এমন কিছু দেখেন, তা হলে একই ভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন।’
সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট দিয়ে তার সম্মানহানি করা হয়েছে বলে বিরুষ্কাকে আইনি নোটিস পাঠালেন আরহান।
এক সংবাদমাধ্যমের কাছে পার্টটাইম অভিনেতা আরহান সিংহ জনিয়েছেন, ‘আমার আইনি পরামর্শদাতা মিস্টার কোহলি ও মিসেস শর্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। এবার ওদের উত্তর দেওয়ার পালা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat