×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৫
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়ানো প্রয়োজন: তোফায়েল আহমেদ
নিজস্ব প্রতিনিধি:- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সহযোগিতা করছে। বাংলাদেশ রফতানির লক্ষ্যমাত্রা পূরণে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ আরও বাড়ানো প্রয়োজন।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্ল্ড এনার্জি কাউন্সিল বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত বাংলাদেশ-চায়না বাণিজ্য সম্প্রসারণ ও চ্যালেঞ্জসমূহ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী পদক্ষেপে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বল্প আয়ের দেশ থেকে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ বিলিয়ন ডলার। বাংলাদেশের এই লক্ষ্যমাত্রা পূরণে অন্যান্য দেশের পাশাপাশি চীনের সহযোগিতার বড় প্রয়োজন।
তিনি বলেন, চীন বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার। বাংলাদেশের সড়ক, ব্রিজ, রেলওয়ে, বিদ্যুৎ ও জ্বালানি ও সেবা খাতে দেশটি বিনিয়োগ করেছে। চীনা সরকারের পাশাপাশি দেশটির বেসরকারি খাতের বিনিয়োগও প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat