×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৫
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাঁচমিশালি ডালের খিচুড়ি
ঝরঝর বাদল দিনে খিচুড়ির স্বাদ নিতে ইচ্ছে করে অনেকেরই। খুব সাধারণ উপকরণে করা যায় এই খাবার। আবার বিশেষ উপকরণ ব্যবহার করা যায়। পাঁচমিশালি ডালের খিচুড়ির রেসিপি দিয়েছেন রান্নাপ্রেমী বীথি জগলুল।
উপকরণ চাল: দেড় কাপ মুগ ও মসুর ডাল: আধাকাপ ছোলা ও মাষকলাইয়ের ডাল: চারভাগের এক কাপ সবজি: দেড় কাপ (পটল, চিচিঙ্গা, বরবটি, পেঁপে ছোট টুকরা করে কাটা) পেঁয়াজ কুচি: আধা কাপ আদা ও রসুন বাটা: ২ টেবিল চামচ হলুদ, মরিচ ও জিরা গুঁড়া : ১ চা চামচ আস্ত গরম মশলা: প্রয়োজনমতো তেল: ৩ টেবিল চামচ লবণ: স্বাদমতো ফোড়নের জন্য পেঁয়াজ কুচি: চারভাগের এক কাপ রসুন: থেঁতো করা আস্ত ১টি আস্ত জিরা: ১ চা চামচ শুকনা মরিচ: ৫টি তেজপাতা: ৩টি সরিষার তেল: পরিমাণমতো প্রণালি চাল ও ডালগুলো একসঙ্গে মিশিয়ে ধুয়ে ভিজিয়ে রাখুন। ডাল ফুলে গেলে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে অল্প পেঁয়াজ ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষিয়ে চাল-ডালের মিশ্রণ ও সবজি মিশিয়ে পরিমাণমতো পানি দিন। কেমন নরম খিচুড়ি করতে চান সেটার উপর পানির পরিমাণ নির্ভর করে। চাল-ডাল সিদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখুন। অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে আস্ত জিরা ও শুকনা মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ এবং রসুন বাদামি করে ভেজে খিচুড়ির মধ্যে ঢেলে দিন। ডিম ভাজা অথবা মুরগি বা গরুর কারি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat