×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-১২
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নতুন ফিল্ডিং পরামর্শক রায়ান কুক
স্পোর্ট ডেস্ক:-বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন রায়ান কুক। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকান এই কোচকে নিয়োগ দেওয়ার সংবাদ জানিয়েছে বিসিবি। আগামীকাল শুক্রবার জ্যামাইকায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন তিনি। বিসিবি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রায়ান কুকের সঙ্গে চুক্তি করেছে।
বর্তমানে কেপটাউনে গ্যারি কার্স্টেনের ক্রিকেট একাডেমির হেড কোচ ও হাই পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করছেন রায়ান। এছাড়া বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সহকারী কোচ, ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
গত মার্চে বাংলাদেশের ফিল্ডিং কোচের পদ থেকে সরে দাঁড়ান রিচার্ড হ্যালসল। তার জায়গায় সর্বশেষ আফগান সিরিজ ও চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে দেশীয় কোচ সোহেল ইসলাম ফিল্ডিং কোচের পদে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat