×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-১২
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেকৃবির সঙ্গে বিএফআরআই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
নিজস্ব প্রতিনিধি:- মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার পরিধি বাড়াতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই)-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআরআই-এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন একোয়াকালচার বিভাগের চেয়ারম্যান ড. এ. এম. সাহাবউদ্দিন।
শেকৃবি’র পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং বিএফআরআই পক্ষে মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন। ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক. ড. কাজী আহসান হাবিব এবং বিএফআরআই পক্ষে ড. মো. এনামুল হক চুক্তি সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, বাংলাদেশের মৎস্য সেক্টরে গর্বের জায়গা যেমন রয়েছে তেমনি চ্যালেঞ্জও আছে। গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদন, জনবল সংকট, চাষযোগ্য জমির স্বল্পতা ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি সহায়তায় বিএফআরআই কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কারিগরি সহযোগিতা পেলে এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, এ সমঝোতা স্বারক দেশের মৎস্য সেক্টর উন্নয়নে ও এর সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এ স্বারক স্বাক্ষর করায় তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat