×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৮
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ইসি
নিজস্ব প্রতিনিধি:-আগামী একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আপাতত স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিসরে ইভিএম ব্যবহারের পর জাতীয় নির্বাচনে সীমিত পরিসরে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে আমাদের ইভিএম ব্যবহার করার চিন্তা থাকবে। তবে ব্যবহার করা হবে কি হবে না এই ব্যাপারে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
গত সোমবার দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আগামী দিনগুলোতে যত ধরনের স্থানীয় নির্বাচন হবে সেখানে আমরা ইভিএম ব্যবহার করবো। যদি এখানে আমরা কার্যকরী রেজাল্ট পাই তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কিছু কিছু কেন্দ্রে আমাদের ইভিএম ব্যবহার করার চিন্তা থাকবে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার জন্য প্রাথমিক পর্যায়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তারপরে রাজনৈতিক দলগুলোর সাথেও মতবিনিময় করার সিদ্ধান্ত আছে। এছাড়াও আরপিও সংশোধনীর বিষয় তো আছেই। সব কিছু মাথায় রেখেই কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat