×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৮
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোনাল্ডোর জার্সি বিক্রি করে লাভের মুখ দেখছে জুভেন্তাস
স্পোর্ট ডেস্ক:- পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবে পা রেখেছেন তুরিনে। মাঠে নামতে এখনও অনেক দেরি। কিন্তু এর মধ্যেই ট্রান্সফার ফি-র অর্ধেকই তুলে ফেলেছে জুভেন্তাস। আর তা শুধু জার্সি বিক্রি করে।
সাদা জার্সিতে কালো অক্ষরে লেখা ৭। ওপরে লেখা রোনাল্ডো। সিআর সেভেনের এই জার্সিই ঝড় তুলেছে জুভেন্তাস সমর্থকদের মধ্যে। প্রথমদিনেই বিক্রি হয়েছে মোট ৫ লাখ ২০ হাজার জার্সি। ইতালিয়ান মিডিয়া জানিয়েছে, ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক অ্যাডিডাস নিজের স্টোর থেকে এক ঘণ্টার মধ্যে বিক্রি করেছে ২০ হাজার জার্সি। অনলাইনে বিক্রি হয়েছে প্রায় ৫ লাখ জার্সি। যা জুভেন্তাস ক্লাবের আয় বাড়িয়েছে বিপুল ভাবে।
২০১৬ সালে জুভেন্তাস মোট ৮ লাখ ৫০ হাজার জার্সি বিক্রি করেছিল। মনে করা হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যাওয়া যাবে এবার। দুই ধরনের জার্সি বিক্রি হচ্ছে। একটা বিক্রি হচ্ছে ১০৪ ইউরোয়। আর একধরনের জার্সি বিক্রি হচ্ছে ৪৫ ইউরোয়। সরকারি পোর্টাল থেকে জার্সি বিক্রির প্রথম দিনেই জুভেন্তাস আয় করেছে ৫ কোটি ৪০ লাখ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৩২ কোটি টাকা। রোনাল্ডোকে নেওয়ার জন্য ১০ কোটি ইউরো ট্রান্সফার ফি দিতে সম্মত হয়েছে জুভেন্তাস। অর্থাৎ, এই ট্রান্সফার ফি-র অর্ধেকের বেশিই উঠে গিয়েছে ক্লাবের।
ট্রান্সফার ফি ছাড়া চার বছর ধরে রোনাল্ডোকে মোট ১২০ কোটি ইউরো দিতে হবে।তাছাড়া ফিফার নিয়ম অনুসারে আরও ১ কোটি ২০ লাখ ইউরো খরচা করতে হবে ক্লাবকে। সব মিলিয়ে তাই চার বছরে রোনাল্ডোর জন্য খরচ হবে ২৩ কোটি ২০ লক্ষ ইউরো।
৩০ বছরের বেশি বয়সি কোনও ফুটবলারের জন্য এটা সর্বাধিক।ইতালির কোনও ক্লাব এত বেশি ট্রান্সফার ফি এর আগে দেয়নি। রোনাল্ডো যে অর্থ পাবেন, তা আবার তাঁকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় তিনে রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat