×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৯
  • ৫৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিয়াদ দুতাবাসে সাংবাদিকদের সাথে রাষ্ট্রদূতের মত বিনিময়
সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে রাষ্ট্রদূতের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দূতাবাসে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত গোলাম মসীহ লেন যে সকল জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতারণা করে বাংলাদেশ থেকে সৌদিআরবে শ্রমিক প্রেরণ করছে তাদেরকে কালো তালিকাভুক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফ্রি ভিসার নামে যেন কেউ সৌদিআরবে এসে বিপদ্গ্রস্থ না হন এ ব্যপারে সাধারণ মানুষকে সচেতন করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।
এছাড়া সৌদি আরবে যে সকল বাংলাদেশী নাগরিক বিভিন্ন কারনে দেশে চলে যেতে চাচ্ছেন তাদের সহায়তার জন্য দূতাবাস কাজ করছে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকগন প্রবাসী কল্যাণ কার্ডের ফি কমানোর আহবান জানান। এছাড়া জন্মনিবন্ধন ফিসহ অন্যান্য কন্সুলার সেবার ফি কমানোর জন্যও অনুরোধ জানান।
দ্বিতীয় সচিব (প্রেস) মোঃফখরুল ইসলামের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য প্রদানকরেন দূতাবাসের মিশন উপ-প্রধান ড.নজরুল ইসলাম ও ইকোনমিক মিনিস্টার ড.আবুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat