×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৭-৩০
  • ৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে যে ফলাফল আসুক মেনে নেব : সাদেক আবদুল্লাহ
নিজস্ব প্রতিনিধি:-বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ বলেছেন, নির্বাচনে যে ফলাফল আসুক তা মেনে নেব।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভোট শান্তিপূর্ণ হবে। ভোটে যে ফলাফল আসুক তা মেনে নেব। বরিশালের মানুষ উন্নয়ন চান। আর উন্নয়নের প্রতীক নৌকা। সুতরাং এখানকার মানুষ উন্নয়নের জন্য নৌকাকে বেছে নেবেন। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ (নৌকা), বিএনপির মো. মজিবুর রহমান সরোয়ার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান মাহবুব (হাতপাখা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মণীষা চক্রবর্তী (মই), জাতীয় পার্টি-জাপা প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু (হরিণ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat