×
ব্রেকিং নিউজ :
ইতালির ক্যাপ্রিতে বড় পর্যটক দল সীমিত করা হচ্ছে ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে জোর আলোচনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা
  • প্রকাশিত : ২০১৮-০৮-০১
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাসের আগাম টিকিট বিক্রি শুরু ৫ আগস্ট থেকে
নিজস্ব প্রতিনিধি:-আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৫ আগস্ট থেকে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২২ আগস্ট ঈদ হয় তা হলে এক সপ্তাহ আগে থেকেই ঈদ যাত্রা শুরু হবে। আগামী ১৫ আগস্ট থেকে ঈদযাত্রা ধরে ২৫ আগস্ট পর্যন্ত ঈদের আগাম  টিকিট বিক্রি শুরু করবেন বাস মালিকরা। ৫ আগস্ট সকাল থেকে রাজধানীর বিভিন্ন কাউন্টারে ঈদের টিকিট দেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের এমডি সোহেল তালুকদার।
অন্যদিকে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হবে। ট্রেনের টিকিট বিক্রির সূচি অনুযায়ী ৮ আগস্ট দেওয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।
একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে। ২৪ আগস্টের ফিরতি টিকিট দেওয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat