×
ব্রেকিং নিউজ :
মেয়াদ শেষে সরে দাঁড়ানোর ঘোষণা মরক্কোর প্রধানমন্ত্রীর ইতালির ক্যাপ্রিতে বড় পর্যটক দল সীমিত করা হচ্ছে ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে জোর আলোচনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
  • প্রকাশিত : ২০১৮-০৮-০২
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসাদ গেট-মানিক মিয়া এভিনিউতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিনিধি:-স্কুল-কলেজ বন্ধ থাকলেও পঞ্চম দিনের মতো নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে স্কুল ড্রেস পরা শিক্ষার্থীদের নেমে আসতে দেখা গেছে। তারা গাড়িচালকদের লাইসেন্স পরীক্ষা করে দেখছে।
বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে রাজধানীর আসাদগেট, লালমাটিয়া ও মানিক মিয়া এভিনিউ এলাকায় শিক্ষার্থীদের রাস্তায় জড়ো হতে দেখা যায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়েছে। তারা স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিজ (আমরা ন্যায়বিচার চাই)।
শিক্ষার্থীদের পাশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। তবে পুলিশ সদস্যরা বলছেন, তারা শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছেন। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা কোনো যানবাহনে হামলা করছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat